তুমি আছো তুমি থাকবে কোটি প্রাণের স্বাধীনতায়
প্রজন্ম জাতীয়তাবাদী দল
Z.P.D
স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশের রূপকার, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ‘আধুনিক বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার অবদান’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন ২০২৬) সকাল ১০টায় ঢাকার জাতীয় প্রেস ক্লাবে জিয়া প্রজন্ম দল (জেডপিডি) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। প্রধান আলোচক ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট বোরহান উদ্দিন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোতালেব হোসেন। সঞ্চালনা করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. সারোয়ার হোসেন রুবেল।
সার্বিক সহযোগিতায় ছিলেন জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান আব্দুল মোহিত চৌধুরী। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ভূঁইয়া।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।