খাগড়াছড়ির দীঘিনালায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জোন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।
বুধবার ২৩ সেপ্তেম্বর বিকেলে দীঘিনালা উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় দীঘিনালা উপজেলা একাদশ বনাম লংগদু একাদশ।
খেলাকে ঘিরে মাঠের চারপাশে দর্শকদের উপস্থিতিতে উৎসবের আমেজ তৈরি হয়।
নির্ধারিত সময়ে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেয়। শেষ পর্যন্ত দীঘিনালা উপজেলা একাদশকে ৩/১গোলে গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লংগদু উপজেলা একাদশ,
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন মেজর মো: তোকির হোসেন পিএসসি। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন লংগদু ৭নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিত্রুম চাকমা, ২নং বোয়ালখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কালাধন চাকমা, ও ৩নং কবাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমাসহ এলাকার গন্যমান্য ব্যক্তি ও স্হানীয় গন মাধ্যমের কর্মীরা উপস্তিত ছিলেন।
এসময় দিঘীনালা জোনের মেজর মো” তৌকির হোসেন পিএসসি বলেন, যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।





