আগামীকাল সকাল ১০টায়২৪ খুলনা বিভাগীয় বইমেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে। মেলাটি আগামীকাল থেকে ১৮ নভেম্বর পর্যন্ত নয় দিনব্যাপী নগরীর বয়রাস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে আজ (সোমবার) বিকালে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন বক্তব্য রাখেন।
প্রেস কনফারেন্সে বিভাগীয় কমিশনার বলেন, জ্ঞানমনস্ক আলোকিত জাতি গঠনে বই পড়ার কোন বিকল্প নেই। সাধারণ মানুষের মধ্যে পাঠাভ্যাস বৃদ্ধি তথা জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণই এ বইমেলার লক্ষ্য। সেই উদ্দেশ্যকে সামনে রেখে সরকার দেশব্যাপী বিভাগীয় পর্যায়ে সৃজনশীল বইমেলার আয়োজন করছে। তারই ধারাবাহিকতায় খুলনা বিভাগীয় বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি আরও বলেন, বই পড়লে আমাদের মনে জন্ম নেয় আনন্দ-বেদনার কাব্যিক ও দার্শনিক সত্যবাদ। যা কর্মক্লান্ত দিনের ব্যস্ততা ও ক্লান্তি দূর করে, সাথে সাথে নানা বিষয়ে জ্ঞান দান করে।
প্রেস কনফারেন্সে জানানো হয়, বইমেলা প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত এবং সরকারি ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠ এবং শিশু-কিশোরদের জন্য কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। মেলা প্রাণবন্ত করতে ‘সংস্কৃতি ও নৈতিকতা’, ‘মানবতাবাদ ও বিশ^ শান্তি’ এবং ‘বাংলাদেশী জাতীয়তাবাদ এবং বহুদলীয় গণতন্ত্র’ বিষয়ে তিনদিনে তিনটি সেমিনারের আয়োজন রাখা হয়েছে। এছাড়া মেলা থেকে বই ক্রয়কারীদের মাঝে প্রতিদিন কুপনের মাধ্যমে তিনজনকে পুরস্কৃত করার ব্যবস্থা থাকছে। এবারের বইমেলায় মোট ৯০টি স্টল রয়েছে। ঢাকা থেকে আগত প্রকাশনাগুলোর জন্য ৭১টি, বিভাগীয় ও জেলা অফিসের জন্য নয়টি, পুলিশ কন্ট্রোলরুম, তথ্য কেন্দ্র, নার্সারি, পাঠক আড্ডা ও গণমাধ্যমকর্মীদের জন্য একটি করে স্টল থাকছে। এছাড়া পাঁচটি খাবার স্টল থাকবে। প্রকাশনীর স্টলগুলোতে তারা নিজেদের প্রকাশিত বইগুলো প্রদর্শন ও বিক্রি করবে।
প্রেস কনফারেন্সে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো: মনজুর আলমসহ খুলনায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ারকর্মীরা উপস্থিত ছিলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায়, জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এবং সৃজনশীল প্রকাশনার সহযোগিতায় এই বইমেলা অনুষ্ঠিত হবে।
[6:53 pm, 09/11/2026] Masud: বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ০৮ নভেম্বর রবিবার ভোক্তা অধিকারের ০৩ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।
তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিম এর খুলনা মহানগরীর নেতৃত্বে সদর থানার গল্লামারী এলাকায় অভিযান চালিয়ে শাওন স্টোর কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ১টি প্রতিষ্ঠান-কে মোট ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দিনারা জামান এর নেতৃত্বে খুলনা মহানগরীর সদর থানার গল্লামারী এলাকায় অভিযান চালিয়ে সুমাইয়া’স বিউটি যোন কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষন ও ব্যবহার করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ১ টি প্রতিষ্ঠান-কে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাসুম আলী এর নেতৃত্বে সদর উপজেলার ঝাউদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে বেবি ফার্মেসি কে যথাযথ পন্য সরবরাহ না করা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।




