কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কুষ্টিয়ায় অনুষ্ঠিত হলো দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানি টিম লেয়ার থ্রি-এর বিশেষ সেমিনার। বুধবার, ২৩ জুলাই ২০২৫, বিকাল ৫:০০টায় কুষ্টিয়ার এন.এস. রোডস্থ কারামায় চাইনিজ রেস্টুরেন্টে এ সেমিনারের আয়োজন করা হয়।সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার। এছাড়াও উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম কবির, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন বিদ্যুৎ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রঞ্জু, নাহিদ মাজমাদার প্রমুখ।সেমিনারে লেয়ার থ্রি কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটি খুব শীঘ্রই কুষ্টিয়া অঞ্চলে তাদের পূর্ণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এর অংশ হিসেবে রিসেলার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলে নির্ভরযোগ্য, উচ্চমানের ও প্রতিযোগিতামূলক ব্যান্ডউইথ সেবা প্রদানের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সেমিনারে একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশনের মাধ্যমে লেয়ার থ্রি-এর সার্ভিস কাঠামো, টেকনিক্যাল সক্ষমতা, ব্যবসায়িক সুযোগ এবং মূল্য সুবিধাসমূহ তুলে ধরা হয়। আয়োজক টিম লেয়ার থ্রি আশাবাদ ব্যক্ত করে জানায়, এই উদ্যোগ কুষ্টিয়ার ইন্টারনেট খাতে একটি নতুন দিগন্তের সূচনা করবে।