কুষ্টিয়া থেকে ফরিদ আলী খান:
মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে কুষ্টিয়ায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
কুষ্টিয়ার হাউজিং এস্টেট মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মেহেরপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক এস. এম. আশরাফুল হাবীব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি ফরিদ আলী খান।
আলোচনা সভায় বক্তারা মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনা করেন। একইসাথে, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসিমা খাতুনসহ শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পরে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।