
নদী ও জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ মৎস্যসম্পদ টিকিয়ে রাখতে মা মাছ ও পোনা মাছ নিধন বন্ধে সচেতনতা কার্যক্রম জোরদার করেছে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাধারণ জেলেদের মধ্যে এ বিষয়ে নিয়মিত প্রচারণা চালানো হচ্ছে। মা মাছ ধরার ক্ষতিকর দিক, প্রজনন মৌসুমে মাছ আহরণের নিষেধাজ্ঞা এবং পোনা সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে তাদের বোঝানো হচ্ছে।
তবে এসব উদ্যোগের মধ্যেও একটি অসাধু চক্রের তৎপরতা উদ্বেগজনক হয়ে উঠেছে। অভিযোগ রয়েছে, নিজেদের স্বার্থসিদ্ধির লক্ষ্যে এই চক্রটি জেলেদের উস্কানি দিয়ে অবৈধভাবে মাছ আহরণে প্ররোচিত করছে। পরিকল্পিতভাবে তারা বিভিন্ন এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছে, যাতে আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম ব্যাহত হয়। মা মাছ ও পোনা সংরক্ষণ শুধু আইনি বাধ্যবাধকতা 
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মা মাছ রক্ষায় অভিযান পরিচালনার সময় কিছু উস্কানিদাতা ব্যক্তি জেলেদের ভুল তথ্য দিয়ে উত্তেজিত করে তোলে। এতে কয়েকটি এলাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে” মা মাছ ও পোনা সংরক্ষণ শুধু আইনি বাধ্যবাধকতা
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, মা মাছ ও পোনা সংরক্ষণ শুধু আইনি বাধ্যবাধকতা নয়, বরং এটি দেশের খাদ্যনিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সচেতন মহলের মতে, জেলেদের পাশাপাশি এই অসাধু চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে মৎস্যসম্পদের ওপর গুরুতর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই সবাইকে সচেতন থেকে এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।







