ঢাকার পুরান অংশের লক্ষিবাজার এলাকায় একমাস ধরে জনদূর্ভোগের সৃষ্টি হয়েছে। চলমান রাস্তা সংস্কার বা উন্নয়ন কাজের কারণে পথচারী, স্কুলগামী ছাত্রছাত্রী ও স্থানীয় ব্যবসায়ীসহ সাধারণ মানুষ প্রতিদিন ভোগান্তির মুখে পড়ছেন।
স্থানীয়রা জানান, রাস্তার চারপাশ খোলা থাকা কাদা-মাটি ও ব্যস্ত যানজটের কারণে স্কুলগামী শিশুদের ও পথচারীদের দৈনন্দিন চলাচল ব্যাহত হচ্ছে। কেউ কেউ দীর্ঘসময় ধরে স্কুল ও অফিসে পৌঁছানোর পথে সমস্যার মুখোমুখি হচ্ছেন।
এক স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন,
“আমরা বুঝতে পারি উন্নয়ন কাজ চলছে, কিন্তু একমাস ধরে এই সমস্যা সাধারণ মানুষের জন্য দারুণ ভোগান্তিকর। শিশুদের স্কুল যাত্রা প্রতিদিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কতৃপক্ষ যেন দ্রুত ব্যবস্থা নেন।”
এ বিষয়ে যোগাযোগ করা হলে ঢাকা সিটি করপোরেশন কর্তৃপক্ষ এখনও কোনো মন্তব্য প্রদান করেননি। স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে দ্রুত উন্নয়ন কাজ শেষ করা হয় এবং জনদূর্ভোগ দূর হয়।