Top Middle

আজ ২৮ শে সেপ্টেম্বর সোমবার, আর মাত্র কয়েকটা দিন বাকী দুর্গোপুজোর, বাঙ্গালীদের বড় উৎসব, তাই শপিং মল থেকে শুরু…

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দীঘিনালা ইউনিয়নের কার্বারীটিলা দাম্মাচারিয়া বুদ্ধবিহারের করুণাবংশ ভিক্ষুকে একটি পাওয়ার টিলার প্রদান করেছে দীঘিনালা জোন। সম্প্রতি দীঘিনালা জোনের পক্ষ থেকে বুদ্ধবিহারটির কৃষিকাজ ও দৈনন্দিন কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যে এ পাওয়ার টিলার প্রদান করা হয়। এ সময় দীঘিনালা জোনের সামরিক কর্মকর্তা ও বুদ্ধবিহারের ভিক্ষুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম পার্বত্য এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, কৃষিকাজে সহায়তা এবং স্থানীয় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সহযোগিতায় সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় কার্বারীটিলা দাম্মাচারিয়া বুদ্ধবিহারে পাওয়ার টিলারটি প্রদান করা হয়েছে। বুদ্ধবিহারের করুণাবংশ ভিক্ষু পাওয়ার টিলারটি পাওয়ায় দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এটি বুদ্ধবিহারের কৃষিকাজ ও বিভিন্ন প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয়রা জানান, দুর্গম এলাকায় এ ধরনের সহায়তা কৃষিকাজে যেমন উপকার করবে, তেমনি স্থানীয় মানুষের সঙ্গে নিরাপত্তা বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে।

পশ্চিম বর্ধমানের জামুড়িয়া থানার অন্তর্গত কেন্দা ফাঁড়ি এলাকায় সিজেপি (CJP)-এর কর্মী চিরঞ্জিত বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার অভিযোগ উঠেছে। দলীয় সূত্রের দাবি,…

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের খয়েরপুর এবং রাজাপুর গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় আধিপত্য…

গাজীপুরের শ্রীপুরে আশ্রয় দেওয়ার কথা বলে দুই শিশুসন্তানের সামনে ২৫ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সোহরাব হোসেন নামের…

রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকার হাজী মসজিদে জুমার নামাজ আদায় করেছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ…

খাগড়াছড়ির দীঘিনালায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জোন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। বুধবার ২৩ সেপ্তেম্বর বিকেলে দীঘিনালা উপজেলার মিনি…

একটি বিস্তীর্ণ বিলের মাঝে দাঁড়িয়ে থাকা একটি গাছ। চারদিকে যতদূর চোখ যায় পানি ও জলাভূমি—মাঝখানে একাকী দাঁড়িয়ে থাকা সেই গাছটিই…

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা হয়েছেন নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন…