মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার একটি বাসা থেকে গৃহবধূ ও দুই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।
নিহতরা হলেন-মালয়েশিয়া প্রবাসী শাহীন দেওয়ানের স্ত্রী শিখা আক্তার (২৭),তাঁর ছেলে আলভী (৭) ও মেয়ে সায়মা আক্তার (২)।
পুলিশ জানায়,ঘটনাস্থল থেকে অ্যালুমিনিয়াম ফসফাইট জাতীয় বিষের ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে।