
ভোলা-৩ (লালমোহন ও তজুমুদ্দিন) আসনে অনুষ্ঠিত নির্বাচনে মোট ১১৯টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং ফুলকপি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন মিজানুল হক নাঈম।
ঘোষিত ফলাফলে দেখা যায়, ফুলকপি প্রতীকের প্রার্থী মিজানুল হক নাঈম পেয়েছেন ৫৫ হাজার ৬৬০ ভোট। অপরদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৭৪ ভোট।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটকেন্দ্রগুলোতে সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল এবং ভোটারদের উপস্থিতিও সন্তোষজনক ছিল। ফলাফল ঘোষণার পর প্রার্থীদের সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।




