
পশ্চিম ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপির ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মনির বকশি ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করে এলাকাজুড়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেছেন। দীর্ঘ ১৭ বছর নানা বাধা ও অত্যাচারের মুখোমুখি থাকার দাবি জানিয়ে তিনি বলেন, “অতীতের সব কষ্ট ও অত্যাচার ভুলে আমরা সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে চলতে চাই।”
নির্বাচনের দিন সকালেই তিনি নিজ কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। পরে ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মনির বকশি আরও বলেন, “এই এলাকার মানুষ শান্তি ও উন্নয়ন চায়। বিভেদ নয়, আমরা ঐক্যের রাজনীতি করতে চাই। সকলের সহযোগিতায় ইউনিয়নের উন্নয়নে কাজ করে যেতে চাই।”
স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর এমন উন্মুক্ত পরিবেশে ভোট দিতে পেরে তারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করেন, আগামী দিনে রাজনৈতিক সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




