রাজধানীর কোতয়ালী থানা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ৩৭ নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক সোহেল(ফিটার) গুরুতর আহত হয়েছেন। গতকাল রাতের এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে পূর্ব পরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী ওই নেতার ওপর হামলা চালায় এবং তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বলেন, এ ধরনের হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, বরং পুরো এলাকার শান্তি-শৃঙ্খলার ওপর আঘাত। তারা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে কোতয়ালী থানার পক্ষ থেকে জানানো হয়, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
এলাকাবাসী দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।