শরীয়তপুরের জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিদুল ইসলাম-এর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা দিয়েছে জাজিরা প্রেসক্লাবের সাংবাদিকরা। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জাজিরায় এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাজিরা প্রেসক্লাবের মো. শিপন হাওলাদার। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের শফিকুল ইসলাম, সাংবাদিক সানজিদ মাহমুদ সুজন, শাহজাদী সুলতানা, রিয়া আক্তার, মো. সালমান রহমান, মো. ইমরান হাওলাদার, স্বপন মিয়াসহ উপজেলার স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বিদায়ী ইউএনও তাহমিদুল ইসলামের কর্মদক্ষতা, সততা ও জনবান্ধব প্রশাসনিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তারা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী ইউএনও তাহমিদুল ইসলাম উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “জাজিরা উপজেলায় দায়িত্ব পালনকালে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে জনগণের সেবা করার চেষ্টা করেছি। এ এলাকার মানুষের ভালোবাসা ও সহযোগিতা আমি সবসময় স্মরণ