
ঢাকা জেলায় যোগদানকৃত পাঁচজন পুলিশ সদস্য তাঁদের পেশাগত দক্ষতা, নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি লাভ করেছেন।
এ উপলক্ষ্যে ঢাকা জেলা পুলিশের তত্ত্বাবধানে অদ্য ১৮ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দে এক আনুষ্ঠানিক র্যাংক ব্যাচ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকা জেলা পুলিশের অভিভাবক সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ খাইরুল আলম পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নতুন পদমর্যাদার র্যাংক ব্যাচ পরিধান করিয়ে দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সম্মানিত পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নব পদপ্রাপ্ত কর্মকর্তারা তাঁদের ওপর অর্পিত নতুন দায়িত্ব দক্ষতা ও সততার সঙ্গে পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখবেন এবং জনগণের জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ খাইরুল আলম পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের শুভেচ্ছা জানান এবং নতুন পদমর্যাদায় তাঁদের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে এ গৌরবময় মুহূর্তকে আরও বর্ণিল করে তোলেন। র্যাংক ব্যাচ পরিধান অনুষ্ঠানের মাধ্যমে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে নতুন উদ্যম ও দায়িত্ববোধের প্রতিফলন লক্ষ্য করা যায়।



