বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমানের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. ফরিদ আহমেদ, প্রধান শিক্ষক বিন্দু প্রসাদ বিশ্বাস, শিক্ষানুরাগী এস এম মশিউর রহমান বাপ্পী, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোহন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার এবং সাংবাদিক মাহমুদুল হাসান মাইকেল।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জাতীয় শিক্ষা সপ্তাহে বিভিন্ন প্রতিযোগিতায় ও ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী, শিক্ষক এবং শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।