খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতা নিলয় চৌধুরী (৪০) ওরফে ঈগলু’কে আটক করেছে থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার থানা পাড়া বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পশ্চিম থানা পাড়ার মৃত বাবুল চৌধুরীর ছেলে।
গ্রেফতার এর বিষয়’টি নিশ্চিত করেছেন, দীঘিনালা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া। এসময় তিনি বলেন, আজ রাত সাড়ে ৯ টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।