
ভোলায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬ খ্রিঃ) ভোলা জেলা পুলিশের ডিসেম্বর-২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা শুরুর আগে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ চিত্র উপস্থাপন করেন জনাব মোঃ সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)।
অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মহোদয় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, সাইবার ক্রাইম প্রতিরোধ, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলাসমূহের অগ্রগতি পর্যালোচনা এবং গোয়েন্দা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জনাব সত্যজিৎ কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল), জনাব অরিত সরকার, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল), জনাব মোঃ মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল), ডিআইও-১, ভোলা জেলার সকল থানার অফিসার ইনচার্জ, গোয়েন্দা শাখার কর্মকর্তাবৃন্দ, কোর্ট ইন্সপেক্টরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।




