বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৯জুন) সকাল ১০টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমান। সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. ফরিদ আহমেদ, প্রধান শিক্ষক বিন্দু প্রসাদ বিশ্বাস, শিক্ষা অনুরাগী এস এম মশিউর রহমান বাপ্পী, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোহন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার, সাংবাদিক মাহমুদুল হাসান মাইকেলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক বৃন্দ।
অনুষ্ঠান শেষে জাতীয় শিক্ষা সপ্তাহে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়