ক্ষমতার পালাবদলের সাথেসাথে সিলটের বিভিন্ন স্থাপনার নামও বদলে যাচ্ছে। সবশেষ ঢাকা-সিলেট মহাসড়কের চন্ডীপুল গোলচত্বরের নাম বদলে দেওয়া হয়েছে।
দক্ষিণ সুরমা এলাকায় অবস্থিত এই গোলচত্বরটির নাম ২০০৯ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় রাজনীতিবিদ প্রয়াত আব্দুস সামাদ আজাদের নামে রাখা হয়েছিল। সম্প্রতি চত্বরটির নাম পরিবর্তন করে ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান চত্বর’ করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সিলেটের দক্ষিণ সুরমার বাসিন্দা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর এবং ডা. জুবাইদা রহমানের বাবা। ১৯৭৯ সালের ৪ নভেম্বর তিনি নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৮০ সালের ১ জানুয়ারি রিয়ার অ্যাডমিরাল পদে অভিষিক্ত হন। জাতীয় বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান এবং পরে উপপ্রধান সামরিক আইন প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন মাহবুব আলী খান। ১৯৮২ সালের ১০ জুলাই থেকে ১৯৮৪ সালের ১ জুন পর্যন্ত যোগাযোগমন্ত্রী ছিলেন। তার দায়িত্বকালে সিলেটের শাহজালাল সেতু, লামাকাজি সেতু ও শেওলা সেতুসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সূচনা হয়। তার স্মরণে সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি সেতুর নামকরণ করা হয়েছে। বালাগঞ্জে রয়েছে তার নামে একটি অডিটোরিয়ামও।
অন্যদিকে, আব্দুস সামাদ আজাদ ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী। ১৯৯১ সালে তিনি জাতীয় সংসদে বিরোধী দলের উপনেতা এবং ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ভুরাখালী গ্রামের এই নেতার নামে এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয় ও জগন্নাথপুর উপজেলা পরিষদে একটি অডিটোরিয়াম রয়েছে।
নতুন নামকরণের পর চন্ডীপুল এলাকায় গত সোমবার গিয়ে দেখা যায়, নতুন নামকরণ বাস্তবায়নের উদ্যোগে ‘এম এ খান চত্বর বাস্তবায়ন কমিটি’ নামে একটি সাইনবোর্ড টানানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, গত শনিবার বিকেলে পুরোনো নাম মুছে নতুন নামের সাইনবোর্ড স্থাপন করা হয়। এ সময় ফেসবুক লাইভের মাধ্যমে কার্যক্রমটি সম্প্রচার করা হয়।
লাইভে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, চন্ডীপুল থেকে জালালপুরমুখী সড়ক হয়ে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাড়িতে (বিরাহিমপুর গ্রাম) যেতে হয়। এ পথের সঙ্গে তার স্মৃতি জড়িয়ে আছে। তাই দীর্ঘ দিন ধরে তার নামে চত্বরটির নামকরণের দাবি জানিয়ে আসছিলেন তাঁরা। তাদের দাবি, আগের নামকরণটি বিধি অনুযায়ী হয়নি।
ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনাও দেখা গেছে। ‘সিলেট’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টে হুমায়ুন কবির লিটন নামের একজন মন্তব্য করেন, ‘মাইক হাতে থাকা সাংবাদিক যখন আব্দুস সামাদ আজাদ চত্বরের পক্ষে ছিলেন, তখনো তিনি ছিলেন এখন মাহবুব আলী খান চত্বরের পক্ষেও আছেন। তিনি সব সময়ই আছেন!
‘মাইক হাতে থাকা সাংবাদিক’ অভিহিত ব্যক্তি হচ্ছেন এম আহমদ আলী। তিনি ‘এম এ খান চত্বর বাস্তবায়ন কমিটি’র যুগ্ম আহ্বায়ক। সোমবার রাতে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, আগের নামকরণটি বিধিমোতাবেক হয়নি বলেই নতুন নামকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আহমদ আলী বলেন, ‘আমি নিজে দেখেছি, তৎকালীন স্থানীয় সংসদ সদস্যের বিরোধিতার মধ্যেও সিলেট সিটি করর্পোরেশনের প্রয়াত মেয়র বদর উদ্দিন আহমদ কামরান চন্ডীপুল গোলচত্বরের নাম আব্দুস সামাদ আজাদের নামে রেখে ছিলেন।
নতুন নামকরণ প্রসঙ্গে তিনি বলেন, ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে আমরা এ বিষয়ে লিখিত স্মারকলিপি দিয়েছি। তারই ধারাবাহিকতায় নতুন নামের সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।
চন্ডীপুল গোলচত্বরটি মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কে চলাচলকারী যানবাহনের জন্য গুরুত্বপূর্ণ পিকআপ ও ড্রপ-অব পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়। মহাসড়কের ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সিটি বাইপাস সড়কের সংযোগস্থল হিসেবে এটি নগরীর একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক। এ ছাড়া কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় প্রয়াত স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীর নামে একটি চত্বর এবং পারাইরচক এলাকায় বাম রাজনীতিক পীর হবিবুর রহমানের নামে আরেকটি চত্বর রয়েছে।
চন্ডীপুল গোলচত্বর থেকে আব্দুস সামাদ আজাদের নাম অপসারণের ঘটনায় সিলেটে তার নামে আর কোনো স্থাপনা অবশিষ্ট থাকল না বলে জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদীর আহমদ।
তিনি বলেন, ‘আব্দুস সামাদ আজাদ জীবদ্দশায় নিজের নামে কোনো কিছু করার পক্ষে ছিলেন না। তবে মৃত্যুর পর প্রথমে জগন্নাথপুরে একটি প্রাথমিক বিদ্যালয় ও অডিটোরিয়ামের নাম তার নামে রাখা হয় উপজেলা পরিষদ থেকে দেওয়া আমার প্রস্তাবে। পরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের হল ও চন্ডীপুল গোলচত্বরও স্বতঃস্ফূর্তভাবে তার নামে নামকরণ করা হয়েছিল। কৃতী সন্তানদের নামে নামকরণ সম্মানার্থে হলেও নামহরণ অসম্মানের। এই সংস্কৃতির ইতি ঘটানো দরকার।
এর আগে দক্ষিণ সুরমার সিটি করর্পোরেশন পরিচালিত পার্কটি এম সাইফুর রহমানের নামে পুনর্বহাল করা হয়। গত ৩ মার্চ সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন করে এম সাইফুর রহমানের নামে পুনর্বহাল করা হয়েছে। তবে এ দুটি স্থাপনার নাম ওয়ান-ইলেভেনের সময় পরিবর্তন করা হয়েছিল।
নতুন নামকরণ, সংশোধন ও নাম পুণর্বহালের বড় চিত্র দেখা গেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি)। বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তর জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ২ জুন বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হলের নাম পরিবর্তন ও সংশোধন করা হয়। এ লক্ষ্যে গঠিত কমিটির সুপারিশ এবং ৪৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এম সাইফুর রহমান হল, শহিদ জিয়া হল ও দুররে সামাদ রহমান হলের নাম পরিবর্তন করে যথাক্রমে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হল, সাবেক স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী হল এবং সমাজসেবী সুহাসিনী দাসের নামে আবাসিক হলের নামকরণ করা হয়েছিল। পরে এসব নাম পুণর্বহাল করা হয়। অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, আব্দুস সামাদ আজাদ হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে যথাক্রমে হযরত শাহজালাল (রহ.) হল, জেনারেল এম এ জি ওসমানী হল এবং সুহাসিনী দাস হল রাখা হয়েছে।
সিলেট নগরীর কেন্দ্রস্থল রিকাবিবাজার এলাকার অডিটোরিয়ামটি সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত ও উন্নয়ন করা হয়। ২০০১-২০০৬ মেয়াদে চারদলীয় জোট সরকারের সময় সংস্কার শেষে তাঁর নামেই অডিটোরিয়ামটির নামকরণ করা হয়। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে প্রথমে এর নাম পরিবর্তন করে ‘সিলেট অডিটোরিয়াম’ এবং পরে ‘কবি নজরুল অডিটোরিয়াম’ রাখে। প্রায় দুই দশক পর আবারও নাম পরিবর্তন করে এম সাইফুর রহমানের নামে ফিরিয়ে আনা হয়।
সর্বশেষ :
- কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
- মাদকাসক্তি ও মানসিক অবক্ষয়ে উদ্বেগ: দেশকে বাঁচাতে চার স্তম্ভের সমন্বিত ভূমিকার আহ্বান
- তামিম এখন বিসিবি সভাপতি, বিশ্বকাপ দেখতে যাচ্ছেন সাকিবের সঙ্গে
- উন্নয়নের পথ সহজ নয়, চীনের সহায়তায় এগোচ্ছে দেশ” : এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
- পুলিশের বিশেষ অভিযান: দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ৪ গ্রেপ্তার, আটক আরও ৭
- দুই আনা স্বর্ণালঙ্কারের লোভে শিশুকে হত্যা! বগুড়ায় গ্রেপ্তার ৩
- ক্ষমতার পালাবদলে নাম বদলে গেছে সিলেট চন্ডীপুল গোলচত্বর সহ অন্যান্য স্থাপনার
- গ্রাহকের অজান্তে ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ আত্মসাৎ: সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার
- বাংলাদেশ জিন্দাবাদ তুমি আছো তুমি থাকবে কোটি প্রাণের স্বাধীনতায় প্রজন্ম জাতীয়তাবাদী দল Z.P.D
- মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কাজ করবে বগুড়া ড্রাগিস্টস সমিতি
- ১৭ বছরের মাদকের ছোবলে বিপর্যস্ত যুবসমাজ: চুরি, ডাকাতি ও সামাজিক অবক্ষয় রোধে জরুরি পদক্ষেপের দাবি
- সমুদ্র ও নদীপথে অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ডের জরুরি সেবা ‘১৬১১১’জলদস্যুতা, মানবপাচার, মাদক চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান
- দুই বছর পর মা-ছেলের ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন: সিআইডি নোয়াখালী জেলা ইউনিট পেল বিশেষ পুরস্কার
- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে জহির উদ্দিন তুহিনকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মীরা
- কালীগঞ্জে ভাতিজা’র আঘাতে চাচার মৃত্যু
- মোল্লাহাটে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
- সিলেটের সীমান্ত এলাকায় পুশ ইন ঠেকাতে বিজিবি কঠোর সতর্ক অবস্থানে
- সিলেট টিটিসিতে ২০ বছর ধরে কর্মরত দুনীর্তিবাজ ড্রাইভার বিল্লালকে বদলীর দাবিতে প্রবাসী মন্ত্রীর কাছে স্বারকলিপি প্রদান
- সিলেটের আলোচিত হানি ট্র্যাপ চক্রের হোতা ব্ল্যাকমেইলার লাকি আক্তার কে পঞ্চায়েত কমিটি’র পক্ষ থেকে বাসা ছাড়ার নোটিশ
- মোহনগঞ্জে শাহীদা আক্তারকে ধর্ষণের পর জোরপূর্বক বিয়ে ও নির্যাতন করে হত্যার ঘটনায় খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
- মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরীতে মাদক, জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এমপি লুৎফুজ্জামান বাবরের
- মোল্লাহাটে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার ও সনদ বিতরণ
- রূপগঞ্জে পানি শোধনাগার প্রকল্প চালু হলে ঢাকায় মিলবে প্রতিদিন ৫০ কোটি লিটার পানি: মির্জা ফখরুল
- রূপগঞ্জে পানি শোধনাগার প্রকল্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল
- কোলা সড়কে বৃষ্টির পানিতে মাটি কাদার পিচ্ছিলে একের পর এক দুর্ঘটনায়
- ৬৮ বছরে পদার্পণ: দীঘিনালায় ৭ বিজিবি ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কালীগঞ্জে শিশুর ওপর যৌন নিপীড়নের অভিযোগ, আটক পল্লী চিকিৎসক
- নিরাপদ খাদ্যের জন্য ফ্রন্ট অব প্যাক লেবেলিং এখনই জরুরি
- সিলেটের গোয়াইনঘাটে ঘুষিতে প্রাণ গেলে ১ জনের
- Ktoré tipy na pokročilé hranie hazardných hier vám pomôžu zvýšiť šance na úspech
- Aposte com segurança guia para iniciantes nas apostas esportivas
- Jak rozpocząć przygodę z grami hazardowymi dla początkujących
- Gokken voor beginners De ultieme gids voor succes
- The Impact of Technology on Gambling A New Era Begins
- Myths and Misconceptions in Gambling What Truths Lie Behind Them
- Pelaamisen psykologiset vaikutukset ja niiden merkitys hyvinvoinnille
- Técnicas avanzadas para maximizar tus ganancias en el juego
- Cultural perspectives shape the gambling experience worldwide
- Test
- Gambling für Anfänger So meisterst du die Grundlagen
- মাদক ও অপরাধ দমনে সিলেটে পুলিশের ঝটিকা অভিযান, গ্রেফতার ১৬৬৫
- Effektive Strategien für das Gewinnen im Casino Tipps und Tricks für Anfänger
- Mastering gambling essential tips and tricks for success
- নৃশংস হত্যাকাণ্ড: মাকে হত্যা, বাবাসহ দুইজনকে কুপিয়ে জখম, ময়মনসিংহে আটক ঘাতক”
- Mastering casino strategies An advanced guide for serious players
- Consejos infalibles para ganar en los casinos trucos que debes conocer
- Tipps und Tricks für erfolgreiches Glücksspiel So maximieren Sie Ihre Gewinnchancen
- সিলেটে বন্ধুর বৌ নিয়ে খেলানেলা, অত:পর খুন
- মোহনগঞ্জ এক্সপ্রেসে টিকিট কালোবাজারির অভিযোগ: ম্যানাজার আশরাফুলের বরখাস্ত ও বিচারের দাবি
- জ্বালানি তেলের দাম আবারও বৃদ্ধি, জুন থেকে কার্যকর নতুন মূল্যহার
- ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের ঢল, বরিশাল নৌ ও সড়ক বন্দরে যাত্রীদের উপচে পড়া ভিড়
- আবাদি জমিতে পুকুর খনন: সিংড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
- জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান
- চলমান প্রেক্ষাপট নিয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশনের আলোচনা সভা অনুষ্ঠিত
- বারহাট্টায় ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
- সন্ত্রাসীদের নির্মূল, সাধারণ মানুষের উচ্ছেদ নয়—জঙ্গল সলিমপুর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা
- ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা নিয়ে নেত্রকোনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ
- কলমাকান্দায় ৫ বোতল ভারতীয় মদসহ আটক ২
- ঈদে জনতার কাছে গিয়ে সম্প্রীতির বার্তা দিলেন জাহাঙ্গীর আলম (ভিপি)
- ব্রিটেনের কার্ডিফে উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহা পালন
- ছুটির আমেজে সিলেট ভ্রমণে ভিড়, পর্যটনকেন্দ্রে উপচে পড়া মানুষ
- ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়: মানসম্মত শিক্ষা ও স্বচ্ছ নিয়োগ-মির্জা ফখরুল ইসলাম
- ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি নিয়ে বিভ্রান্তি: ‘বানোয়াট’ দাবি হোয়াইট হাউসের
- জাতীয় ঈদগাহে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদের প্রধান জামাত: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- ঈদ শুভেচ্ছা বিনিময়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও সুদৃঢ় করার আশাবাদ
- চামড়া পাচারের আশঙ্কা নেই: শতভাগ সংরক্ষণে কাজ করছে সরকার — বাণিজ্যমন্ত্রী
- ত্যাগের চেতনায় পরিবর্তনের অঙ্গীকার: জনগণের অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে যাব—আলমগীর হোসেন শিকদার
- অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অভিযান, বগুড়ায় প্রথম সাফল্য
- “মোল্লাহাটে প্রতিবন্ধীদের সহায়তায় এগিয়ে এলো মানবিক হাত—হুইলচেয়ার ও অর্থ প্রদান”
- চালকের বীরত্বে রক্ষা পেল টাকা, ছিনতাইকারীদের রেখে যাওয়া মোটরসাইকেল জব্দ
- মদনগঞ্জে নীরব প্রতিবাদ—রামিসার ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে জনতার ঐক্য
- বিসিবি ঘিরে বিতর্ক তীব্রতর: প্রশাসন, সাংবাদিকতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
- বগুড়ায় ৩০০ পিস ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক
- ঝিনাইদহ-৪ আসনের এমপি’র মাতবিনিময়
- ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা
- ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ
- ভারতে মুসলিম নির্যাতন: রাজনীতি, পরিচয় এবং সংখ্যালঘু অধিকার দ্বন্দ্ব নিয়ে সেমিনার অনুষ্ঠিত
- ষড়যন্ত্র প্রতিহত করতে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- বগুড়া সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রধানমন্ত্রীর ৪৩ লাখ টাকার ঈদ বোনাস
- জাতীয় প্রেস ক্লাবে নদী রক্ষা ও পানি ব্যবস্থাপনায় জরুরি উদ্যোগের আহ্বান: চৌধুরী এ্যানি এমপি
- দৈনিক পত্রিকা প্রকাশ ও সাংবাদিক সংগঠনের আর্থিক কাঠামো বিষয়ে বক্তব্য
- ঝিনাইদহে র্যাবের বড় অভিযান, বিপুল মাদকসহ দুইজন গ্রেফতার
- গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের ডাক
- হাজীদের আগমনে প্রাণচাঞ্চল্যে ভরা মক্কা, ইবাদত-বন্দেগিতে ব্যস্ত মুসল্লিরা
- পুলিশ লাইন্সে ঝুলন্ত অবস্থায় এএসআইয়ের মরদেহ উদ্ধার, বগুড়ায় চাঞ্চল্য
- উত্তেজনা ও হামলা—এনসিপির সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর ডিম ও ইটপাটকেল নিক্ষেপ
- না ফেরার দেশে দক্ষিণ সুরমার সিলাম পদ্মলোচন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
- হরিণাকুুন্ডে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পানচাষীদের মাঝে সহায়তার চেক বিতরণ
- Top 7 Melhores Jogos criancice 16bets Casino Online em Portugal
- El Real Madrid recupera su enorme tono de Euroliga cabeza dentro del Hapoel Tel Aviv
- বগুড়ায় ফুটবল খেলা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
- 1xbet app iOS – pași și metode pentru utilizatorii din Moldova
- Best Black-jack heroinspin casino Casinos 2026: Play for A real income otherwise Online
- Lamabet Casino Najnowsze Opinie jak i również Poglądy Kasyna BLIK
- 1xBet veb-saytiga endi 1xBet kazinosi uchun 1xBet oynasi orqali kirish mumkin.
- জেলা আনসার ও ভিডিপির আয়োজনে ঈদ উপহার সামগ্রী বিতরণ
- জাজিরায় অপহৃত শিশু রাফসান উদ্ধার: ৪৮ ঘণ্টার অভিযানে অপহরণকারী গ্রেপ্তার
- বৃটেনে নিউপোর্ট রয়্যালস স্পোর্টস ক্লাবের উৎসবমুখর পরিবেশে জার্সি উন্মোচন
- গোয়াইনঘাটে বৃদ্ধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- মুগদায় হাত-পা কাটা গলিত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য