ক্ষমতার পালাবদলের সাথেসাথে সিলটের বিভিন্ন স্থাপনার নামও বদলে যাচ্ছে। সবশেষ ঢাকা-সিলেট মহাসড়কের চন্ডীপুল গোলচত্বরের নাম বদলে দেওয়া হয়েছে।
দক্ষিণ সুরমা এলাকায় অবস্থিত এই গোলচত্বরটির নাম ২০০৯ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় রাজনীতিবিদ প্রয়াত আব্দুস সামাদ আজাদের নামে রাখা হয়েছিল। সম্প্রতি চত্বরটির নাম পরিবর্তন করে ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান চত্বর’ করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সিলেটের দক্ষিণ সুরমার বাসিন্দা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর এবং ডা. জুবাইদা রহমানের বাবা। ১৯৭৯ সালের ৪ নভেম্বর তিনি নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৮০ সালের ১ জানুয়ারি রিয়ার অ্যাডমিরাল পদে অভিষিক্ত হন। জাতীয় বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান এবং পরে উপপ্রধান সামরিক আইন প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন মাহবুব আলী খান। ১৯৮২ সালের ১০ জুলাই থেকে ১৯৮৪ সালের ১ জুন পর্যন্ত যোগাযোগমন্ত্রী ছিলেন। তার দায়িত্বকালে সিলেটের শাহজালাল সেতু, লামাকাজি সেতু ও শেওলা সেতুসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সূচনা হয়। তার স্মরণে সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি সেতুর নামকরণ করা হয়েছে। বালাগঞ্জে রয়েছে তার নামে একটি অডিটোরিয়ামও।
অন্যদিকে, আব্দুস সামাদ আজাদ ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী। ১৯৯১ সালে তিনি জাতীয় সংসদে বিরোধী দলের উপনেতা এবং ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ভুরাখালী গ্রামের এই নেতার নামে এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয় ও জগন্নাথপুর উপজেলা পরিষদে একটি অডিটোরিয়াম রয়েছে।
নতুন নামকরণের পর চন্ডীপুল এলাকায় গত সোমবার গিয়ে দেখা যায়, নতুন নামকরণ বাস্তবায়নের উদ্যোগে ‘এম এ খান চত্বর বাস্তবায়ন কমিটি’ নামে একটি সাইনবোর্ড টানানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, গত শনিবার বিকেলে পুরোনো নাম মুছে নতুন নামের সাইনবোর্ড স্থাপন করা হয়। এ সময় ফেসবুক লাইভের মাধ্যমে কার্যক্রমটি সম্প্রচার করা হয়।
লাইভে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, চন্ডীপুল থেকে জালালপুরমুখী সড়ক হয়ে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাড়িতে (বিরাহিমপুর গ্রাম) যেতে হয়। এ পথের সঙ্গে তার স্মৃতি জড়িয়ে আছে। তাই দীর্ঘ দিন ধরে তার নামে চত্বরটির নামকরণের দাবি জানিয়ে আসছিলেন তাঁরা। তাদের দাবি, আগের নামকরণটি বিধি অনুযায়ী হয়নি।
ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনাও দেখা গেছে। ‘সিলেট’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টে হুমায়ুন কবির লিটন নামের একজন মন্তব্য করেন, ‘মাইক হাতে থাকা সাংবাদিক যখন আব্দুস সামাদ আজাদ চত্বরের পক্ষে ছিলেন, তখনো তিনি ছিলেন এখন মাহবুব আলী খান চত্বরের পক্ষেও আছেন। তিনি সব সময়ই আছেন!
‘মাইক হাতে থাকা সাংবাদিক’ অভিহিত ব্যক্তি হচ্ছেন এম আহমদ আলী। তিনি ‘এম এ খান চত্বর বাস্তবায়ন কমিটি’র যুগ্ম আহ্বায়ক। সোমবার রাতে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, আগের নামকরণটি বিধিমোতাবেক হয়নি বলেই নতুন নামকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আহমদ আলী বলেন, ‘আমি নিজে দেখেছি, তৎকালীন স্থানীয় সংসদ সদস্যের বিরোধিতার মধ্যেও সিলেট সিটি করর্পোরেশনের প্রয়াত মেয়র বদর উদ্দিন আহমদ কামরান চন্ডীপুল গোলচত্বরের নাম আব্দুস সামাদ আজাদের নামে রেখে ছিলেন।
নতুন নামকরণ প্রসঙ্গে তিনি বলেন, ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে আমরা এ বিষয়ে লিখিত স্মারকলিপি দিয়েছি। তারই ধারাবাহিকতায় নতুন নামের সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।
চন্ডীপুল গোলচত্বরটি মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কে চলাচলকারী যানবাহনের জন্য গুরুত্বপূর্ণ পিকআপ ও ড্রপ-অব পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়। মহাসড়কের ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সিটি বাইপাস সড়কের সংযোগস্থল হিসেবে এটি নগরীর একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক। এ ছাড়া কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় প্রয়াত স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীর নামে একটি চত্বর এবং পারাইরচক এলাকায় বাম রাজনীতিক পীর হবিবুর রহমানের নামে আরেকটি চত্বর রয়েছে।
চন্ডীপুল গোলচত্বর থেকে আব্দুস সামাদ আজাদের নাম অপসারণের ঘটনায় সিলেটে তার নামে আর কোনো স্থাপনা অবশিষ্ট থাকল না বলে জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদীর আহমদ।
তিনি বলেন, ‘আব্দুস সামাদ আজাদ জীবদ্দশায় নিজের নামে কোনো কিছু করার পক্ষে ছিলেন না। তবে মৃত্যুর পর প্রথমে জগন্নাথপুরে একটি প্রাথমিক বিদ্যালয় ও অডিটোরিয়ামের নাম তার নামে রাখা হয় উপজেলা পরিষদ থেকে দেওয়া আমার প্রস্তাবে। পরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের হল ও চন্ডীপুল গোলচত্বরও স্বতঃস্ফূর্তভাবে তার নামে নামকরণ করা হয়েছিল। কৃতী সন্তানদের নামে নামকরণ সম্মানার্থে হলেও নামহরণ অসম্মানের। এই সংস্কৃতির ইতি ঘটানো দরকার।
এর আগে দক্ষিণ সুরমার সিটি করর্পোরেশন পরিচালিত পার্কটি এম সাইফুর রহমানের নামে পুনর্বহাল করা হয়। গত ৩ মার্চ সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন করে এম সাইফুর রহমানের নামে পুনর্বহাল করা হয়েছে। তবে এ দুটি স্থাপনার নাম ওয়ান-ইলেভেনের সময় পরিবর্তন করা হয়েছিল।
নতুন নামকরণ, সংশোধন ও নাম পুণর্বহালের বড় চিত্র দেখা গেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি)। বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তর জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ২ জুন বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হলের নাম পরিবর্তন ও সংশোধন করা হয়। এ লক্ষ্যে গঠিত কমিটির সুপারিশ এবং ৪৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এম সাইফুর রহমান হল, শহিদ জিয়া হল ও দুররে সামাদ রহমান হলের নাম পরিবর্তন করে যথাক্রমে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হল, সাবেক স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী হল এবং সমাজসেবী সুহাসিনী দাসের নামে আবাসিক হলের নামকরণ করা হয়েছিল। পরে এসব নাম পুণর্বহাল করা হয়। অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, আব্দুস সামাদ আজাদ হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে যথাক্রমে হযরত শাহজালাল (রহ.) হল, জেনারেল এম এ জি ওসমানী হল এবং সুহাসিনী দাস হল রাখা হয়েছে।
সিলেট নগরীর কেন্দ্রস্থল রিকাবিবাজার এলাকার অডিটোরিয়ামটি সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত ও উন্নয়ন করা হয়। ২০০১-২০০৬ মেয়াদে চারদলীয় জোট সরকারের সময় সংস্কার শেষে তাঁর নামেই অডিটোরিয়ামটির নামকরণ করা হয়। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে প্রথমে এর নাম পরিবর্তন করে ‘সিলেট অডিটোরিয়াম’ এবং পরে ‘কবি নজরুল অডিটোরিয়াম’ রাখে। প্রায় দুই দশক পর আবারও নাম পরিবর্তন করে এম সাইফুর রহমানের নামে ফিরিয়ে আনা হয়।
সর্বশেষ :
- দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের সোসাইটির ত্রাণ বিতরণ
- কদমতলা পূর্ব বাসাবো স্কুলে বার্ষিক পুরস্কার অনুষ্ঠান
- মাদকের বিরুদ্ধে অভিযান, দীঘিনালায় ইয়াবা সেবনের সরঞ্জামসহ আটক ৩
- কুষ্টিয়ায় বিএনপি অফিসে হামলার অভিযোগ, পাল্টা আ.লীগ নেতার বাড়িতে আগুন
- সম্পদ রেখে যাবেন, নাকি মানুষের জন্য কিছু রেখে যাবেন?
- গাজীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ মতবিনিময় সভা
- কুষ্টিয়ায় পারিবারিক কলহে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত, আহত ২
- ঢাকা-৬ আসনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইশরাক হোসেনের উদ্বেগ
- বিশ্বনাথের ফয়জুল খানের মৃত্যুতে জাতীয় জনতা পার্টির শোক
- আলেম-ওলামাদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল’সীরাতুন নবী সম্মেলনে ইশরাক হোসেন
- আমতলীতে পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজা উদ্ধার, গ্রেপ্তার নারী ও ১৬ বছরের কিশোর
- পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের স্বাদে জমজমাট ‘ব্লুম পুরান ঢাকাইয়া ফুড ফেস্টিভ্যাল ২০২৬’
- হামাস-ইরান-হিজবুল্লাহ সংঘাতের প্রভাব: বাংলাদেশসহ কয়েক দেশে ইসরায়েলিদের সতর্কতা
- মেট্রোরেলের পিলারে ফাটল, বিয়ারিংয়ে গুরুতর ত্রুটি—ঝুঁকি নিরূপণে বুয়েট
- ফিল্ড ফায়ারিংয়ে মর্মান্তিক দুর্ঘটনা: দুই সেনাসদস্য নিহত, কর্মকর্তা আহত
- চেকের টাকা পরিশোধ ও আপস হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট
- পাহাড়ে কারা চালায় অপরাধের রাজত্ব? বাহারছড়ায় সংঘর্ষে নতুন আতঙ্ক
- নারীর নিরাপত্তা নিয়ে কঠোর রিজভী—হামলাকারীদের কাপুরুষ আখ্যা
- দুদক নিয়ে আসিফের বিস্ফোরক অভিযোগ—‘বিরোধীদের দমনে ব্যবহার করা হচ্ছে কমিশন’
- রাতের আঁধারে হালচাষ, উল্টে গেল ট্রাক্টর—প্রাণ গেল চালকের
- শিক্ষার্থীর সংখ্যা কাগজে, মক্তবের দরজায় তালা
- ফুটবলের উন্মাদনায় দীঘিনালা, সম্প্রীতির টুর্নামেন্টের উদ্বোধন
- তন্ময় ফুড প্রোডাক্টসে ভোক্তা অধিকারের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
- নীরবে অত্যাচার সহ্য করার নাম জীবনসংগ্রাম নয়—অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসই নতুন বাংলাদেশ গড়ার শক্তি
- বাংলাদেশে স্বামীর মৃত্যু, বিপদে পাশে দাঁড়ালেন স্থানীয়রা
- দীঘিনালায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
- নজরুলের সাম্য-মানবতার চেতনা ছড়িয়ে দিতে নেত্রকোনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা
- জন্মাষ্টমী উদযাপনে নেত্রকোণায় নিরাপত্তা জোরদারের আশ্বাস
- গ্রামে টাকা, শহরে ডলার—এই ধারণার পরিবর্তন দরকার কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগ গ্রামমুখী না হলে শহরে মানুষের ভিড় কমবে না
- ট্রাফিক নিয়ন্ত্রণে শুধু আইন নয়, প্রয়োজন পুলিশ ও নাগরিকের সচেতনতা
- জামালপুরে রাজীব বাসের চাপায় প্রাণ গেল দুইজনের
- সাজেক-বাঘাইহাট ১১ কেভি লাইনে ত্রুটি, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত
- খাগড়াছড়ি–দীঘিনালা ৩৩ কেভি লাইনে যান্ত্রিক ত্রুটি, বিদ্যুৎ সরবরাহ বন্ধ
- সিলেটজুড়ে লাগামহীন লোডশেডিং, দুর্ভোগে জনজীবন
- গোলাপগঞ্জে সক্রিয় হানি ট্র্যাপ চক্র, আলোচনায় ‘লাইভার’ খালেদ
- অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে মধ্যরাতে অভিযান
- ফতুল্লায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্য গ্রেফতার
- রুহুল কবির রিজভী আহমেদকে ‘সম্মিলিত সাংস্কৃতিক ঐক্য’র ফুলেল শুভেচ্ছা
- তিন জেলায় নতুন পুলিশ সুপার প্রশাসনিক দায়িত্বে বড় রদবদল
- গুমকে আর কখনো রাষ্ট্র পরিচালনার হাতিয়ার হতে দেওয়া হবে না: ইশরাক হোসেন
- ওরে দেশীয় মাছের সংকট তীব্র, ঝুঁকিতে জলজ জীববৈচিত্র্য
- বংশাল থানার নতুন ওসিকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন
- আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের অনুষ্ঠানস্থল পরিদর্শনে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
- চারদিন পর নিখোঁজ রনির মরদেহ উদ্ধার, ঘেরে মিলল হাত-পা বাঁধা লাশ
- চরমাদ্রাজ ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বিভিন্ন কর্মসূচিতে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন
- দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
- TFGBV প্রতিরোধে আইনি সুরক্ষার দাবি, সাইবার সুরক্ষা আইন সংশোধনের আহ্বান
- দোয়ারাবাজারে ৯২ বোতল অফিসার চয়েজ মদসহ দুইজন গ্রেপ্তার
- জিপিএ-৫-এর কৃতিত্বে মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আনন্দোৎসব
- জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
- বয়সের ভারে নুয়ে পড়া অসুস্থ বৃদ্ধার দিন কাটে অনাহারে-অর্ধাহারে, দেখার নেই কেউ
- সূত্রাপুরে ব্যবসায়ীকে ফাঁসানোর ‘অস্ত্র নাটক’ নস্যাৎ, গ্রেফতার ৫
- খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ বাচ্চু মারাকের নতুন নাম আব্দুল্লাহ
- পানি বাড়ছে, বাড়ছে দুর্ভোগ—দীঘিনালায় ৫০০ পরিবার পানিবন্দি”
- মোহনগঞ্জে মাদকবিরোধী অভিযান: ৩ যুবকের কারাদণ্ড
- জেনেভা ক্যাম্পে আলোচিত সন্ত্রাসী ও মাদক কারবারী চুয়া সেলিমসহ ৩ জন গ্রেপ্তার
- চকবাজারে পুলিশের অভিযানে ৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- বরগুনার আমতলীতে ৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
- কুষ্টিয়া মডেল থানায় নবাগত পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন
- বুড়িগঙ্গায় ঐতিহাসিক নৌকা বাইচ: হৃদয়ে ঢাকা ২০২৬ উদযাপনে উৎসবের আমেজ
- রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘দৈনিক অপরাধ চক্র’-এর শুভেচ্ছা
- এনবিআরে বড় রদবদল, প্রথমবার সিআইসির নেতৃত্বে নারী কর্মকর্তা
- ফতুল্লায় পুলিশের ওপর গুলি: বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ ২ অস্ত্রধারী গ্রেপ্তার
- আইনশৃঙ্খলা রক্ষায় সাফল্য ও অপরাধ দমনে সাফল্য, ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি তরিকুল
- দুই দশকের গৌরবময় পথচলা: ২৫তম বিসিএস ব্যাচের ২০ বছর পূর্তি
- টেকনাফে মাদকবিরোধী অভিযানে ২৩,৮০০ ইয়াবা জব্দ
- ভূমিকম্পে বিধ্বস্ত কলম্বিয়া, পাশে বিশ্বমানবতা পুনর্গঠনে মানবিক উদ্যোগ
- দীঘিনালায় নেশাগ্রস্ত হয়ে জনশান্তি বিনষ্ট, যুবকের ৩ মাসের জেল
- গ্যাস-বিদ্যুৎ সংকট: সিলেটের চা শিল্পে অশনিসংকেত
- প্রবাসযাত্রার বিদেশ যাওয়ার স্বপ্নে সর্বস্বান্ত সিলেটের পরিবার প্রতারণার জাল
- সিলেটে ফের হাম-জটিলতা, হাসপাতালে ১০৮ রোগী; মৃত্যু ১
- হকার উচ্ছেদ নয়, চাই পরিকল্পিত ও স্থায়ী সমাধান পুনর্বাসন, লাইসেন্স, ট্যাক্স ও কঠোর নিয়ন্ত্রণে হতে পারে ফুটপাত দখলমুক্ত রাখার কার্যকর পথ
- হালিম খেয়ে বিপাকে ইয়াবা বহনের অভিযোগ! ফরিদপুরে ২০০ পিস ইয়াবাসহ বৃষ্টি বেগম আটক
- কুষ্টিয়ায় পুলিশ সুপার জসীম উদ্দিনকে বিদায় সংবর্ধনা
- শশীভূষণ থানার ওসি ফিরোজ আহমেদকে ফজলে করীম সাগরের শুভেচ্ছা ও অভিনন্দন
- তিন জেলার ডিসিকে প্রত্যাহার নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত
- ঢাকা জেলা ডিবি ৭৪৫ পিস ইয়াবাসহ ৯ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- কেরানীগঞ্জে ডিবির অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- পূর্ব জাফলংয়ের ভোটের মাঠে আলমগীর শিকদারের তৎপরতা
- গ্যাস সংকটে অটোরিকশায় বাড়তি ভাড়া
- সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জেলা প্রশাসন
- সালিশে মারধরের পর শিকলবন্দি যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য
- দিঘীনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে বাউন্ডারি না থাকায় নিরাপত্তাহীনতায় ৭০০ ছাত্রী
- মোহনগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, ভাঙা হলো আলমারি-ড্রয়ারের তালা
- লন্ডনে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের চেয়ারম্যানকে সংবর্ধনা
- সীমানাপ্রাচীর না থাকায় নিরাপত্তাহীনতায় দীঘিনালা মডেল বালিকা উচ্চবিদ্যালয়ের ৭০০ ছাত্রী
- সিলেটে বাড়িওয়ালা মালিক দম্পতি খুন, অন্তরালে গৃহকর্মীর প্রেম
- রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
- সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে
- ৩৫ বছর পর নবাববাড়ি পুকুর পাড়ে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৬
- দুর্নীতি ও দালালচক্র নির্মূলেই উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যাশা
- কুষ্টিয়ায় জুলাই শহীদদের কবর জিয়ারত, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়
- জুলাই শহীদদের স্মরণে চরফ্যাশনে দোয়া মাহফিল
- মোহনগঞ্জ পাইলট গার্লস’ হাই স্কুলে অ্যাডহক কমিটি অনুমোদন
- জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনে জামায়াতের মিছিল
- বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
- সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকের নতুন কমিটি গঠন
- ‘মাদকমুক্ত সমাজ মানেই অপরাধমুক্ত সমাজ’—নেত্রকোণায় সচেতনতামূলক সভা
- মোহনগঞ্জ পৌর ট্রাক স্ট্যান্ড জামে মসজিদের উদ্বোধন করলেন ইউএনও আমেনা খাতুন







