সিলেট বিভাগবাসীর প্রাণের দাবী জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন আজ দৈনিক বাংলার পত্রিকা অফিসে এ নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্টিত হয় মৌলানা মোফাজ্জল হোসেন মহিলা কলেজ রাজনগরের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল স্যারের সভাপতিত্বে দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন সিনিয়র আইনজীবী মৌলভীবাজার বারের আহবায়ক সাবেক প্রেসক্লাব মৌলভীবাজারের সভাপতি এডভোকেট মুজিবুর রহমান মুজিব।
সভায় মৌলভীবাজার জেলার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আলোচনা শেষে এডভোকেট মুজিবুর রহমান মুজিবকে প্রধান উপদেষ্টা অধ্যক্ষ ইকবাল আহমেদকে উপদেষ্টা বকসী ইকবাল আহমেদ প্রধান সমন্বয়ক করে ১০ ব্যক্তিকে সহ সমন্নয়ক করে ২১ সদস্য বিশিষ্ট জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন মৌলভীবাজার কমিটি ঘোষণা করা হয়।