বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৈরী আবহাওয়া এবং সমুদ্রে ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারির পর ভোলার চরফ্যাশনের ২০টি মাছঘাটে নিরাপদ আশ্রয়ে ফিরেছে দেশের বিভিন্ন উপকূলীয় এলাকার প্রায় আড়াই হাজার মাছ ধরার ট্রলার। উত্তাল সাগর ও প্রতিকূল আবহাওয়ার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলেদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।
সরেজমিনে সামরাজ মাছঘাটে গিয়ে দেখা যায়, শত শত ট্রলার সারিবদ্ধভাবে নোঙর করে রাখা হয়েছে। ইলিশের ভরা মৌসুম হলেও কয়েক দিনের টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে মাছের সরবরাহ প্রায় বন্ধ। এতে বিপাকে পড়েছেন জেলে, মাছ ব্যবসায়ী, আড়তদার ও ঘাটশ্রমিকরা।
জেলেরা জানান, গত ১১ জুন ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে নতুন আশায় সাগরে মাছ ধরতে নামেন তারা। তবে কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ ও অন্যান্য মাছ না পাওয়ায় অধিকাংশ ট্রলার লোকসানে পড়ে। পরে ঋণ করে আবারও সমুদ্রে গেলেও লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় দুই থেকে তিন দিনের মধ্যেই নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে বাধ্য হন।
সামরাজ ট্রলার মালিক সমিতির সভাপতি বলেন, নিষেধাজ্ঞা শেষে দুই দফা সাগরে গিয়েও লোকসান হয়েছে। এর মধ্যে নতুন করে বৈরী আবহাওয়া শুরু হওয়ায় জেলে ও ট্রলার মালিকদের অনিশ্চয়তা আরও বেড়েছে।
এফবি কাকলি ট্রলারের মাঝি নুর হোসেন বলেন, “সমুদ্র উত্তাল হয়ে পড়ায় সেখানে অবস্থান করা ঝুঁকিপূর্ণ। তাই নিরাপত্তার স্বার্থে আমরা ঘাটে ফিরে এসেছি।”
বেতুয়া নতুন মাছঘাটের মাঝি হোসেন জানান, গভীর সমুদ্রে থাকা আরও কয়েকটি ট্রলার ঘাটে ফিরে আসছে।
বরিশালের মেহেন্দীগঞ্জ থেকে আসা মাঝি মামুন বলেন, “আবহাওয়া স্বাভাবিক হলে আবারও মাছ ধরতে সমুদ্রে যাব।”
চরফ্যাশন ঘাট মালিক সমিতির সভাপতি তারেক আজিজ বলেন, নিষেধাজ্ঞা শেষে প্রত্যাশিত মাছ না পাওয়ায় ট্রলার মালিকরা আগেই লোকসানে ছিলেন। বৈরী আবহাওয়া সেই সংকট আরও বাড়িয়ে দিয়েছে। বর্তমানে প্রায় আড়াই হাজার ট্রলার বিভিন্ন ঘাটে আশ্রয় নিয়েছে।
উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার আপু বলেন, শত শত ট্রলার ও হাজারো জেলে নিরাপদ আশ্রয়ে রয়েছেন। জীবন ও সম্পদের নিরাপত্তার স্বার্থে আপাতত কাউকে সমুদ্রে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বর্তমানে সমুদ্রে ঢেউয়ের উচ্চতা ১২ থেকে ১৮ ফুট পর্যন্ত উঠছে এবং ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো ট্রলার বা নৌযানকে সমুদ্রে না পাঠানোর আহ্বান জানানো হয়েছে। প্রশাসনের আশঙ্কা, বৈরী আবহাওয়া আরও চার থেকে পাঁচ দিন অব্যাহত থাকতে পারে।
সর্বশেষ :
- জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
- বয়সের ভারে নুয়ে পড়া অসুস্থ বৃদ্ধার দিন কাটে অনাহারে-অর্ধাহারে, দেখার নেই কেউ
- সূত্রাপুরে ব্যবসায়ীকে ফাঁসানোর ‘অস্ত্র নাটক’ নস্যাৎ, গ্রেফতার ৫
- খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ বাচ্চু মারাকের নতুন নাম আব্দুল্লাহ
- পানি বাড়ছে, বাড়ছে দুর্ভোগ—দীঘিনালায় ৫০০ পরিবার পানিবন্দি”
- মোহনগঞ্জে মাদকবিরোধী অভিযান: ৩ যুবকের কারাদণ্ড
- জেনেভা ক্যাম্পে আলোচিত সন্ত্রাসী ও মাদক কারবারী চুয়া সেলিমসহ ৩ জন গ্রেপ্তার
- চকবাজারে পুলিশের অভিযানে ৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- বরগুনার আমতলীতে ৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
- কুষ্টিয়া মডেল থানায় নবাগত পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন
- বুড়িগঙ্গায় ঐতিহাসিক নৌকা বাইচ: হৃদয়ে ঢাকা ২০২৬ উদযাপনে উৎসবের আমেজ
- রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘দৈনিক অপরাধ চক্র’-এর শুভেচ্ছা
- এনবিআরে বড় রদবদল, প্রথমবার সিআইসির নেতৃত্বে নারী কর্মকর্তা
- ফতুল্লায় পুলিশের ওপর গুলি: বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ ২ অস্ত্রধারী গ্রেপ্তার
- আইনশৃঙ্খলা রক্ষায় সাফল্য ও অপরাধ দমনে সাফল্য, ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি তরিকুল
- দুই দশকের গৌরবময় পথচলা: ২৫তম বিসিএস ব্যাচের ২০ বছর পূর্তি
- টেকনাফে মাদকবিরোধী অভিযানে ২৩,৮০০ ইয়াবা জব্দ
- ভূমিকম্পে বিধ্বস্ত কলম্বিয়া, পাশে বিশ্বমানবতা পুনর্গঠনে মানবিক উদ্যোগ
- দীঘিনালায় নেশাগ্রস্ত হয়ে জনশান্তি বিনষ্ট, যুবকের ৩ মাসের জেল
- গ্যাস-বিদ্যুৎ সংকট: সিলেটের চা শিল্পে অশনিসংকেত
- প্রবাসযাত্রার বিদেশ যাওয়ার স্বপ্নে সর্বস্বান্ত সিলেটের পরিবার প্রতারণার জাল
- সিলেটে ফের হাম-জটিলতা, হাসপাতালে ১০৮ রোগী; মৃত্যু ১
- হকার উচ্ছেদ নয়, চাই পরিকল্পিত ও স্থায়ী সমাধান পুনর্বাসন, লাইসেন্স, ট্যাক্স ও কঠোর নিয়ন্ত্রণে হতে পারে ফুটপাত দখলমুক্ত রাখার কার্যকর পথ
- হালিম খেয়ে বিপাকে ইয়াবা বহনের অভিযোগ! ফরিদপুরে ২০০ পিস ইয়াবাসহ বৃষ্টি বেগম আটক
- কুষ্টিয়ায় পুলিশ সুপার জসীম উদ্দিনকে বিদায় সংবর্ধনা
- শশীভূষণ থানার ওসি ফিরোজ আহমেদকে ফজলে করীম সাগরের শুভেচ্ছা ও অভিনন্দন
- তিন জেলার ডিসিকে প্রত্যাহার নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত
- ঢাকা জেলা ডিবি ৭৪৫ পিস ইয়াবাসহ ৯ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- কেরানীগঞ্জে ডিবির অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- পূর্ব জাফলংয়ের ভোটের মাঠে আলমগীর শিকদারের তৎপরতা
- গ্যাস সংকটে অটোরিকশায় বাড়তি ভাড়া
- সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জেলা প্রশাসন
- সালিশে মারধরের পর শিকলবন্দি যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য
- দিঘীনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে বাউন্ডারি না থাকায় নিরাপত্তাহীনতায় ৭০০ ছাত্রী
- মোহনগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, ভাঙা হলো আলমারি-ড্রয়ারের তালা
- লন্ডনে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের চেয়ারম্যানকে সংবর্ধনা
- সীমানাপ্রাচীর না থাকায় নিরাপত্তাহীনতায় দীঘিনালা মডেল বালিকা উচ্চবিদ্যালয়ের ৭০০ ছাত্রী
- সিলেটে বাড়িওয়ালা মালিক দম্পতি খুন, অন্তরালে গৃহকর্মীর প্রেম
- রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
- সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে
- ৩৫ বছর পর নবাববাড়ি পুকুর পাড়ে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৬
- দুর্নীতি ও দালালচক্র নির্মূলেই উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যাশা
- কুষ্টিয়ায় জুলাই শহীদদের কবর জিয়ারত, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়
- জুলাই শহীদদের স্মরণে চরফ্যাশনে দোয়া মাহফিল
- মোহনগঞ্জ পাইলট গার্লস’ হাই স্কুলে অ্যাডহক কমিটি অনুমোদন
- জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনে জামায়াতের মিছিল
- বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
- সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকের নতুন কমিটি গঠন
- ‘মাদকমুক্ত সমাজ মানেই অপরাধমুক্ত সমাজ’—নেত্রকোণায় সচেতনতামূলক সভা
- মোহনগঞ্জ পৌর ট্রাক স্ট্যান্ড জামে মসজিদের উদ্বোধন করলেন ইউএনও আমেনা খাতুন
- যুবলীগ কর্মীর দায়ের করা মামলায় কারাগারে সাবেক বিএনপি নেতা
- লাকসামে তিন শিশুকে যৌন নিপীড়নের মামলার অভিযুক্ত গ্রেপ্তার হয়নি ৬ দিনেও, আজ মানববন্ধনের ঘোষণা
- দীঘিনালা ও সাজেকে DSF-এর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৫ শতাধিক মানুষ
- ‘ষড়যন্ত্রমূলক অপপ্রচার’—বোরহানউদ্দিনে প্রধান শিক্ষক ও সাবেক ইউপি সদস্যকে ঘিরে উত্তেজনা
- ত্রাণ কার্যক্রমে দলীয়করণের অভিযোগে উত্তাল, কঠোর অবস্থানে বিরোধীদলীয় চিফ হুইপ
- বগুড়ায় হামলায় নিহত স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক, তদন্তে পুলিশ
- সরকারি ছড়া দখলের অভিযোগ, বৃষ্টিতেই জলাবদ্ধতায় নাকাল দীঘিনালার প্রায় ২০০ পরিবার
- চরফ্যাশনে ভুয়া ফেসবুক আইডির দৌরাত্ম্য, স্থানীয় নেতাদের নামে অপপ্রচারের অভিযোগ
- মোহনগঞ্জ প্রেসক্লাবে নবগঠিত উপজেলা ছাত্রদলের মতবিনিময়
- চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা: অ্যাম্বুলেন্স জব্দ, চালকসহ গ্রেপ্তার ১০, মোট গ্রেপ্তার ২২
- বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা
- দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২৬ হাজার গাছের চারা বিতরণ
- জনসংখ্যা বাড়ছে, কিন্তু দক্ষ জনশক্তি কোথায়?— শিক্ষা, কর্মসংস্থান ও মূল্যবোধের সংকটে বাংলাদেশ
- সিএমপি অভিযানে চাঁদাবাজ চক্রের ৮ গ্রেফতার
- অগণিত সম্পর্কের ভিড়ে একাকীত্বের আর্তনাদ: ‘সবাই চায়, কিন্তু আমার প্রয়োজন কেউ বোঝে না’
- কুষ্টিয়া-মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ওষুধজাত মাদক উদ্ধার
- ৩২ বছর পর ফিরছে নবাববাড়ী পুকুরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ
- আহত জুলাই যোদ্ধাদের সম্মান, চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতের দাবি
- ছেলের আন্দোলনে অংশগ্রহণের জেরে বিএনপি নেতা বহিষ্কার, রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ
- সিলেটের নয়াবাজারে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক
- বারবার চুরিতে নিরাপত্তাহীন সেনহাটি উপ-স্বাস্থ্যকেন্দ্র, সরকারি সম্পদ রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি
- ‘ফার্মের মুরগি’ মন্তব্য ঘিরে শিক্ষামন্ত্রীকে নিয়ে সমালোচনা, বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ
- ঢাকা-৭ এর জলাবদ্ধতা: শত কোটি টাকার প্রকল্প, ফল শূন্য—চীনা প্রযুক্তি কি শেষ ভরসা, নাকি নতুন ‘মেগা ব্যয়’ চক্র?
- রাঙামাটিতে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সেনাবাহিনী, ত্রাণ বিতরণ
- ঝিনাইদহে ‘চাঁদাবাজির নাটক’ সাজিয়ে যুবদল নেতাকে ফাঁসানোর অভিযোগ
- সরকারি হেফাজত থেকে চার ‘চায়না দুয়ারি’ জাল ছিনতাই, তোলপাড় মোহনগঞ্জ
- বিএমএসএসের গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন, সভাপতি নূরুল হুদা খসরু, সম্পাদক কালাম সিকদার
- খাগড়াছড়ির দীঘিনালায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
- বগুড়ার চেলোপাড়া ব্রিজে ভ্রাম্যমাণ বাজার, দুর্ভোগে পথচারী; বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
- পেকুয়ায় বন্যার পানিতে ডুবে ২১ মাসের শিশুর মৃত্যু
- মাদক ও ইন্টারনেট আসক্তি প্রতিরোধের বার্তা, সাঘাটায় জমজমাট এইচপিএল ক্রিকেট টুর্নামেন্টের পর্দা নামল
- রেকর্ড বৃষ্টিতে জলাবদ্ধ রাজধানী, পানি নিষ্কাশনে মাঠে ডিএসসির জরুরি টিম
- কেশবপুরে দখলীয় জমির গাছ কাটার অভিযোগ, ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা
- বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা, ১০ লাখ টাকা নিয়ে বিরোধের অভিযোগ
- দীঘিনালায় বন্যার্তদের পাশে সেনাবাহিনী, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা
- বৈরী আবহাওয়ায় চরফ্যাশনের ঘাটে আড়াই হাজার ট্রলার, বিপাকে জেলেরা
- বৈরী আবহাওয়ায় চরফ্যাশনের ঘাটে আড়াই হাজার ট্রলার, বিপাকে জেলেরা
- কালীগঞ্জে পৃথক অভিযানে ৪০ পিস ইয়াবা ও ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার, গ্রেপ্তার ৩
- নওগাঁয় বাবাকে ইট দিয়ে হত্যা: ঢাকায় পালানোর সময় মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার
- ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে আটক ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি
- সিলেটের হোটেলকাণ্ড: অভিযোগ, পাল্টা অভিযোগ ও মারধর—কি ঘটেছিল সেই রাতে?
- পুকুর খনন প্রকল্পে প্রশ্ন: কুষ্টিয়ায় ভরাটের ঘটনায় অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ
- মহড়ার মাঠে সেনাপ্রধান, কালীগঞ্জে বাড়ছে সামরিক তৎপরতা
- বগুড়ায় লাইসেন্সবিহীন ক্লিনিকে অভিযান, জরিমানা ও কারাদণ্ড
- ২০১৪ সালের ঘটনাকে ঘিরে আলোচিত নারী পুলিশ কর্মকর্তা বরখাস্ত২০১৪ সালের ঘটনাকে ঘিরে আলোচিত নারী পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- জনকণ্ঠ অফিসে পরিকল্পিত তাণ্ডব: অবরুদ্ধ ৭০ কর্মকর্তা, আতঙ্কে নারী কর্মীরা
- আদমদীঘিতে লাইসেন্স নবায়ন ছাড়া মৎস্য খাদ্য ভান্ডার পরিচালনা, তিন প্রতিষ্ঠানের মালিককে জরিমানা
- নিউইয়র্কে বাংলাদেশ মিশনে শানচিতা হকের নিয়োগ নিয়ে প্রশ্ন
- বদলির দেড় মাস পরও আগের কর্মস্থলে প্রধান সহকারী, শজিমেকে প্রশাসনিক আদেশ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন
- ভেনিজুয়েলায় ভূমিকম্প কবলিতদের পাশে ‘উইংস অফ হোপ’: যাচ্ছে বিশাল মানবিক সহায়তা







