দৈনিক যশোর পত্রিকার কয়রা উপজেলা প্রতিনিধি এবং কয়রা প্রেস ক্লাবের সদস্য মোঃ কোহিনূর আলমের শ্রদ্ধেয় মাতা মোছাঃ জামিলা খাতুন (বয়স ১০০ বছর) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার সময় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক পুত্র, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরদিন বুধবার (২৭ আগস্ট) যোহরের নামাজের পর মরহুমার নিজ গ্রামে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানাজা নামাজে অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিতদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সদস্য এম এ হাসান, মহারাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান বেল্টু, কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা প্রেস ক্লাবের সভাপতি মোঃ সদর উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, শেখ সিরাজউদ্দৌলা লিংকন, মোঃ ফরহাদ হোসেন, মোঃ আলাউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মোঃ রেজওয়ান, এইচ.এম. ফরহাদ, জি.এম. রিয়াজুল আকবরসহ অনেকে।
মরহুমার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে, মরহুমা জামিলা খাতুন এবং সম্প্রতি প্রয়াত প্রবাসী সাংবাদিক মোঃ ফরহাদ হোসেনের পিতার রুহের মাগফেরাত কামনায় আগামী শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে কয়রা প্রেস ক্লাবের উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে প্রেস ক্লাবের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।