বরগুনার আমতলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়।
বৈরী আবহাওয়ার মধ্যেও শত শত নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন খান, অ্যাডভোকেট নসির উদ্দিন তালুকদার, মো. কামরুজ্জামান হীরু, আলহাজ্ব তারকিউল ইসলাম টারজন, মো. তোফাজ্জেল হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব জালাল আহমেদ খান, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার তালুকদার ও মো. মাহবুবুল আলম রিপন।
এছাড়া উপজেলা যুবদল, ছাত্রদল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা মো. সামসুল হক চৌকিদার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিউল বাশার লালন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শোয়েব ইসলাম হেলাল ও সদস্য সচিব মো. ইমরান খান প্রমুখ।
সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।