কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক নির্বাচিত ভিপি এবং সূত্রাপুর থানা যুবদলের দুইবারের সাবেক সফল সভাপতি, বর্তমানে সূত্রাপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ জাবেদ কামাল রুবেল-এর শুভ জন্মদিন উপলক্ষে সূত্রাপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের সক্রিয় ও সাহসী ভূমিকার জন্য পরিচিত এই নেতা ছাত্রজীবন থেকেই রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁর নেতৃত্বে সূত্রাপুর থানা যুবদল সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত রূপ পেয়েছিল বলে দলীয় নেতাকর্মীরা জানান। বর্তমানে সূত্রাপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে তিনি দলীয় কার্যক্রমকে গতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সূত্রাপুর থানা যুবদলের দুইবারের সাবেক সফল সভাপতি
জন্মদিন উপলক্ষে ৪২ নং ওয়ার্ড, ধোলাইখাল এলাকায় নেতাকর্মীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয় এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আগামী দিনের পথচলা আরও শুভ ও সফল হোক—এই কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৪২ নং ওয়ার্ড সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকি, সূত্রাপুর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, জাবেদ কামাল রুবেলের নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা আগামী দিনে দলকে আরও শক্তিশালী করবে। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও ত্যাগ-তিতিক্ষা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
সকলের প্রত্যাশা—আগামী দিনে দেশ ও দলের কল্যাণে তিনি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।