মোল্লাহাট (বাগেরহাট) সংবাদদাতা: মোল্লাহাট প্রেসক্লাবের সদস্য দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার সাংবাদিক মনির হোসেনের মা বেগম রোকেয়া (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি):রাত ৮:৩০ টায় বরিশালের চরফ্যাসন উপজেলার হালিমাবাদ গ্রামে বার্ধক্য জনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।
মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মোল্লাহাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
শনিবার তার নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। বার্ধক্যজনিত কারণে তিনি শারীরিকভাবে কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এক শোক বার্তায় মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোহন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার বলেন, মনির হোসেনের মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বলেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এছাড়াও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান নেতৃবন্দ।