এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে মাঠে নেমেই চারটি পরিবর্তন করে বড় চমক দেখিয়েছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তবে এমন নতুন সমন্বয় নিয়ে কাঙ্ক্ষিত ফল মিলল না টাইগারদের।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করে ১৬৯ রান। জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্য সামনে পেলেও ব্যাট হাতে সেটি স্পর্শ করতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ওভার শেষে টাইগাররা থামে মাত্র ১২৭ রানে।
বাংলাদেশের ব্যাটিংয়ে একাই লড়াই করেছেন ওপেনার সাইফ হাসান। তার ব্যাট থেকে এসেছে দারুণ এক ইনিংস মাত্র ৬৯ রান। তবে অন্যপ্রান্ত থেকে কেউ সেভাবে সঙ্গ না দিতে পারায় শেষমেশ ৪১ রানের বড় ব্যবধানেই হেরে মাঠ ছাড়তে হয় শিবলী বাহিনীকে।
এই হারের ফলে সুপার ফোর থেকে বিদায় নিশ্চিত হলো শ্রীলঙ্কার। অন্যদিকে, সবার আগে ফাইনালে জায়গা পাকা করল ভারত।
বাংলাদেশ দল পরিবর্তনে ঝুঁকি নিয়েও প্রত্যাশিত জয় ছিনিয়ে আনতে না পারায় সমালোচনার মুখে পড়েছে টিম ম্যানেজমেন্ট। এখন দেখা যাক শেষ ম্যাচগুলোতে টাইগাররা কীভাবে ঘুরে দাঁড়ায়।