বরগুনার আমতলীতে শনিবার সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত পৌর শহরের সৈকত ফিলিং স্টেশন সংলগ্ন ছুরিকাটা এলাকায় (পটুয়াখালী-কুয়াকাটা) সড়কে বাংলাদেশ নৌবাহিনীর লেঃ শাহরিয়া সাফাত,(শিক্ষা), বিএন (পি নং ৩৯৯৫) এর নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট ০১ টি সেকশন, আমতলী থানা পুলিশের ০৩ জন সদস্যসহ একটি যৌথবাহিনী চেকপোস্ট পরিচালনা করা হয়। চেকপোস্ট চলাকালীন বাস, ট্রাক, প্রাইভেট কার, সিএনজি, মহেন্দ্র, মাইক্রো ও মোটর সাইকেলের হেলমেট, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও সন্দেহভাজন ব্যক্তিবর্গকে তল্লাশি করা হয়।
এসময় ১১৮টি মোটর সাইকেল, ৭ বাস, ৪ টিপ্রাইভেট কার ,৭ টি ট্রাক ৯টি মাইক্রো ৪ টিসিএনজি ৫ টি মাহেন্দ্রা গাড়ী তল্লাসী করা হয় । তল্লীসীর ঘটনায় ৭টি মামলার বিপরীতে ৩৭,৫০০ টাকা জরিমানা এবং বৈধ কাগজপত্র না থাকায় ০১ টি মোটর সাইকেল জব্দ করে আমতলী থানায় নিয়ে আসা হয়।