ঢাকায় পৃথক দুটি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ওয়ারী ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান ২০২৬ এবং আরাফাত ট্রাভেল সার্ভিস আয়োজিত হজ প্রশিক্ষণ ও পরিচিতি অনুষ্ঠান উল্লেখযোগ্য।
ওয়ারী ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হো
সেন, মাননীয় প্রতিমন্ত্রী, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হামিদুর রহমান হামিদ, মাননীয় সংসদ সদস্য, ঢাকা-৭ এবং জনাব এস এম জিলানী, মাননীয় সংসদ সদস্য, গোপালগঞ্জ-৩।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদ উৎসব কেবল আনন্দের নয়, এটি পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে। তারা সমাজে শান্তি ও ঐক্য বজায় রাখতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
অন্যদিকে, ঢাকা-৭ আসনের গণমানুষের নেতা ও মাননীয় সংসদ সদস্য আলহাজ হামিদুর রহমান আজ আরাফাত ট্রাভেল সার্ভিসের আয়োজিত হজ প্র
শিক্ষণ ও পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি হজযাত্রীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, জনসেবার পাশাপাশি মানুষের ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নয়ন নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। সঠিক প্রস্তুতি, শৃঙ্খলা ও একাগ্রতার মাধ্যমে যেন প্রতিটি হাজী পবিত্র হজ পালনে সফল হন—সে লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
মাননীয় সংসদ সদস্যের আন্তরিক দিকনির্দেশনা ও উপস্থিতি অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে এবং হজযাত্রীদের মাঝে আস্থা ও প্রেরণা জাগিয়ে তোলে।
দুটি পৃথক এই আয়োজনে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দের উপস্থিতি অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।