
সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, নির্যাতন, হামলা ও মিথ্যা মামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর সিলেটের গোয়াইনঘাট উপজেলা শাখার ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটিতে দৈনিক টেলিগ্রাম-এর জেলা প্রতিনিধি নূরুল হুদা খসরুকে সভাপতি এবং দৈনিক অভিযোগ বার্তা-এর বিশেষ প্রতিনিধি কালাম সিকদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সংগঠন সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের পক্ষে বিএমএসএসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা এবং মহাসচিব মো. ছগীর আহমেদ কমিটির অনুমোদন দেন। কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের ভাইস চেয়ারম্যান এস. এম. ফিরোজ আহমেদের তত্ত্বাবধানে কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— প্রধান উপদেষ্টা নাজিম খান, সহ-সভাপতি কামাল আহমেদ (বিশেষ প্রতিনিধি, দৈনিক সিলেটের সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক মো. হালিম (উপজেলা প্রতিনিধি, দৈনিক বিজয়ের কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক নূরুল আমিন (উপজেলা প্রতিনিধি, বার্তা২৪ টিভি), দপ্তর সম্পাদক সোহেল আহমেদ (ভ্রাম্যমাণ প্রতিনিধি, বার্তা২৪ টিভি), নির্বাহী সদস্য মো. হান্নান (দৈনিক অপরাধ চক্র), মো. জসিমউদ্দীন (ভ্রাম্যমাণ প্রতিনিধি, দৈনিক অভিযোগ বার্তা) এবং সোমবার ওয়েল খান (দৈনিক জনমত)।
কমিটি অনুমোদনের সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির সদস্যরা মফস্বল সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি সাংবাদিকদের অধিকার আদায় এবং পেশাগত স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সক্রিয় ভূমিকা রাখবেন।
নতুন এ কমিটিকে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং গোয়াইনঘাটের সাংবাদিক সমাজ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।







