কক্সবাজারের বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিজিডি কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন।
চেয়ারম্যান খোকন বলেন, সরকার ঘোষিত এই কর্মসূচির লক্ষ্য হলো দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষকে সহায়তা করা। তিনি নিজ হাতে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করেন এবং প্রতিটি পরিবার যাতে সঠিকভাবে সরকারি সহায়তা পায় তা নিশ্চিত করার আহ্বান জানান।
স্থানীয় জনগণ জানান, খোকন চেয়ারম্যান শুধু সরকারি সহায়তা বিতরণেই সীমাবদ্ধ থাকেন না, তিনি প্রতিনিয়ত জনগণের পাশে থেকে বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালনা করছেন। দিন-রাত পরিশ্রম করে সাধারণ মানুষের সমস্যা সমাধান ও সেবায় নিজেকে নিয়োজিত রাখেন তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উপকারভোগী নারী-পুরুষ। বিজিডি কর্মসূচির আওতায় শতাধিক পরিবার এ সহায়তা পান।
গ্রামবাসীর ভাষায়, জনপ্রিয় খোকন চেয়ারম্যান মহোদয় সবসময় জনগণের পাশে থেকেছেন এবং তার এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের কাছে আশীর্বাদস্বরূপ।