মোঃ বায়েজীদ (আমতলী প্রতিনিধি) বরগুনার আমতলীতে বিস্ফোরক আইনের মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন — হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আরপাঙ্গাশিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির বাচ্চু, এবং আমতলী পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অমিত রসুল অপু।
পুলিশ সূত্রে জানা গেছে, আমতলী সদর ইউনিয়নের রাহাত প্যাদা বাদী হয়ে ৬৫ জনকে আসামি করে আরো এক থেকে দেড়শ জনকে অজ্ঞতা করে মামলা দায়ের করেন।
বি’স্ফো’র’ক’ আইনের ‘মা’ম’লা’র’ প্রেক্ষিতে সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের ‘আ’ট’ক’ করা হয়।