মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা মিলনায়ত কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু।
সভার শুরুতে বাংলাদেশের স্বাধীনতার জন্য বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে কোরআন তেলাওয়াত ও গিতাপাঠ করা হয়। এরপর উপস্থিত বক্তাগন ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নিহত বুদ্ধিজীবীদের গুরুত্ব এবং তাঁদের অবদান তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু বলেন শহীদ বুদ্ধিজীবীরা আমাদের মুক্তিযুদ্ধের রূপকার। তাদের স্মৃতি চিরকাল বাঙালির হৃদয়ে বেঁচে থাকবে। তিনি যুব সমাজের উদ্দেশ্যে বলেন, আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে এবং যারা আমাদের ভাষা ও সংস্কৃতির জন্য লড়াই করেছেন, তাঁদের প্রতি অঙ্গীকার বদ্ধ থাকতে হবে।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, উপজেলা মৎস্য অফিসার রাজিব রায়, উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, মুক্তিযোদ্ধা কমান্ডার দিন মোহাম্মদ, আমির আলী,
মোল্লাহাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার, সাংবাদিক আরিফুল ইসলাম রিয়াজ, শেখ রায়হান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।