বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ২৪ জানুয়ারি শনিবার বগুড়া সফর করবেন। সফরকালে তিনি সকাল ১০টায় বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত এক জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
এ উপলক্ষে সোমবার রাতে বগুড়া শহর জামায়াতের উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বগুড়া শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি ও বগুড়া-৬ আসনের নির্বাচন পরিচালক অধ্যাপক আ স ম আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন শহর নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারি রফিকুল আলম, অ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, মানবসম্পদ সম্পাদক সেলিম রেজা, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, মাওলানা হেদায়েতুল ইসলাম এবং শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজগর আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।