
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
পুরান ঢাকার কৃতী সন্তান ও তৃণমূলের সংগঠক, বংশাল থানা বিএনপির বিপ্লবী ও সংগ্রামী আহ্বায়ক জনাব তাজউদ্দীন আহমেদ বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। তাঁর অসুস্থতার খবরে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।
পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, তিনি কিছুদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন এবং বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতার জন্য সর্বস্তরের মানুষ ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া কামনা করা হয়েছে।
বংশাল থানা বিএনপির নেতাকর্মীরা জানান, তাজউদ্দীন আহমেদ দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর অসুস্থতায় তারা গভীরভাবে মর্মাহত।
সকলেই মহান আল্লাহর কাছে প্রার্থনা করছেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরে আসতে পারেন।






