বরগুনার আমতলী উপজেলায় সনাতন হিন্দু ধর্মাবলম্বীর ৫ শত নারী-পুরুষ আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকিরের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপিতে) যোগদান করেছেন। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় আমতলী পৌরসভার ৭ নং ওয়ার্ডের শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
যোগদান সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরগুনাজেলা বিএনপির আহবায়ক ও জাতীয়তাবাদীদল বিএনপির মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা।বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম হুমায়ুন হাসান শাহিন। আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. জহিরুল ইসলাম মামুন, সদস্য সচিব মো. তুহিন মৃধা, আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. মকবুল হোসেন খান, বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সৈয়দ জহিরুল ইসলাম জহির,আমতলী পৌর বিএনপির আহবায়ক মো. কবির উদ্দিন ফকির, সদস্য সচিব মো. জালাল আহমেদ খানসহ বরগুনা জেলা আমতলী উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সনাতন হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।
বিএনপিতে যোগ দিতে আসা হিন্দু স¤প্রদায়ের পরিবারের তিশা রানি ও ঋষি কেশ চক্রবর্তী জানান,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দল জাতীয়তাবাদী দল বিএনপি আমতলী উপজেলা শাখার সাবেক সভাপতি মো:জালাল উদ্দীন ফকিরের নেতৃত্বে উদ্ভুদ্ধ হয়ে বিএনপিতে যোগদান করেছি।
হিন্দু ধর্মাবলম্বীর এসব নারী-পুরুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
যোগদান অনুষ্ঠানের পূর্বে বিকাল ৪ টা থেকে বিএনপি মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা উপজেলা ও জেলা বিএনপির নেতাদের নিয়ে আমতলী উপজেলা শহরে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গনসংযোগ ও পথ সভা করেন। এ সময় হাজার হাজার দলীয় নেতাকর্মী গন সংযোগ ও পথ সভায় যোগদান করেন।