বাংলাদেশ স্কাউটস, ঠাকুরগাঁও জেলার আয়োজনে শনিবার সকাল ১১.০০ টায় ঠাকুরগাঁও প্রেসক্লাব অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়।
জেলা স্কাউটসের সহকারী কমিশনার ও জোটা জোটি ২০২৫ এর জেলা কো-অর্ডিনেটর ফিরোজ জামান মিলনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস ঠাকুরগাঁও জেলার সম্পাদক ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, জেলা স্কাউট লিডার প্রফুল্ল কুমার বর্মন, জেলা স্কাউটসের সহকারী কমিশনার ইব্রাহিম হাবিব ও প্রতিভা রায় দোলা , জেলা স্কাউটস এর এএলটি প্রতিনিধি ইকবাল হোসেন । এছাড়াও বিভিন্ন ইউনিটের ইউনিট লিডার ও স্কাউট/গার্ল-ইন-স্কাউট সদস্যগণ উপস্থিত ছিলেন।।
অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস ঠাকুরগাঁও জেলার সম্পাদক ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মোঃ লুৎফর রহমান মিঠু বলেন, “বিশ্ব স্কাউটস সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ স্কাউটস এর স্পেশাল ইভেন্টস বিভাগের নির্দেশনায় প্রতিছরই এই আয়োজন করা হয়। এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় এই স্কাউটস জাম্বুরীতে অন্যান্য দেশের মতো ঠাকুরগাঁও জেলার স্কাউটরা অনলাইনের মাধমে যুক্ত হলো। তরুন স্কাউট বন্ধুদের উদ্দেশ্য করে তিনি বলেন, এই অংশগ্রহণের মধ্য দিয়ে তোমরা ইন্টারনেট ও আইসিটিতে আরো বেশি দক্ষ হয়ে উঠবে।”