ঢাকা-৬ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগে ঝাঁপালেন ইসরাক হোসেনের মা, ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর মামুন আহমেদসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন
ঢাকা-৬ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইসরাক হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার হয়েছে। বুধবার বিকেলে ৩৪ নং ওয়ার্ড এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণায় অংশ নেন ইসরাক হোসেনের মা এবং ৩৪ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর মোঃ মামুন আহমেদ।
এ সময় বিএনপির মহিলা দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসাসসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা এলাকার বিভিন্ন সড়ক ও অলিগলিতে লিফলেট বিতরণ, পথসভা এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, ইসরাক হোসেন একজন সৎ, যোগ্য ও জনগণের অধিকার আদায়ে আপসহীন নেতা। তাকে বিজয়ী করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই। সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রচারণা মুখর হয়ে ওঠে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, আগামী দিনগুলোতে ঢাকা-৬ আসনের প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে গণসংযোগ ও সভা-সমাবেশ চালিয়ে যাওয়া হবে।