আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শ্যামনগর উপজেলার ৯ নম্বর বুড়ি গোয়ালিনী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ আমিনুর রহমান (ছোট) এলাকাবাসীর কাছ থেকে পেয়েছেন অভূতপূর্ব ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনা। ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মধ্য দিয়ে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার চিত্র স্পষ্টভাবে প্রতিফলিত হয়।
এলাকাবাসীর মতে, আমিনুর রহমান শুধু একজন প্রার্থী নন, তিনি একজন তরুণ সমাজসেবক যিনি দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের পাশে থেকেছেন। অসহায় ও দুঃখী মানুষের সহযোগিতা, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং সমস্যার সমাধানে আন্তরিক উদ্যোগ নেওয়ার মধ্য দিয়ে তিনি জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। স্থানীয়রা বিশ্বাস করেন, যদি তিনি নির্বাচনে বিজয়ী হন, তবে সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে এবং ওয়ার্ডের প্রতিটি গ্রামে উন্নয়নের ছোঁয়া লাগবে।
চন্ডিপুর ও আশেপাশের এলাকার মানুষ জানান, কৃষক, শ্রমজীবী, দিনমজুরসহ সমাজের প্রান্তিক জনগোষ্ঠী সবসময়ই আমিনুর রহমানকে কাছে পেয়েছেন। এজন্যই তিনি এখন পরিবর্তনের প্রতীক হিসেবে আলোচিত হচ্ছেন। অনেকের প্রত্যাশা, তার নেতৃত্বে সৎ ও স্বচ্ছ রাজনীতির সূচনা ঘটবে এবং এলাকার সমস্যাগুলো সমাধানের পথে এগিয়ে যাবে।
প্রার্থীর বড় ভাই মোহাম্মদ শাহিন, যিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন, দৈনিক অপরাধ চক্রকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “সৎ ও কর্মঠ মানুষের সবসময়ই পরীক্ষার মুখোমুখি হতে হয়। আমার ভাইও এমন সময় পার করেছে। তবে জনগণের ভালোবাসা এবং দোয়া তাকে নতুন করে শক্তি দিয়েছে। আমি বিশ্বাস করি, আসন্ন নির্বাচনে এলাকাবাসী তাকে বিপুল ভোটে নির্বাচিত করবে।”
অন্যদিকে, প্রার্থীর পিতা আলহাজ্ব মোঃ হযরত মোল্লা ছেলের এই জনপ্রিয়তায় গর্ব প্রকাশ করেন। তিনি বলেন, আমার ছোট ছেলে মুক্তির পর জনগণের আস্থা আরও বেশি অর্জন করেছে। আমি চাই সে নির্বাচিত হয়ে এলাকার মানুষের মুখে হাসি ফোটাক। মানুষের কল্যাণে কাজ করাই তার জীবনের মূল লক্ষ্য হোক।
এলাকাবাসীর আয়োজিত এই গণসংবর্ধনা প্রমাণ করে, তারা এখন নতুন নেতৃত্বের অপেক্ষায়। এক নিবেদিতপ্রাণ ও জনদরদী নেতৃত্বের প্রতি তাদের প্রত্যাশা আরও জোরদার হয়েছে। নির্বাচনের মাঠে এই জনপ্রিয়তা কতটা ভোটে রূপ নেয়, তা সময়ই বলে দেবে। তবে ইতোমধ্যেই স্পষ্ট, আমিনুর রহমান (ছোট) শ্যামনগরের সাধারণ মানুষের কাছে আশার প্রতীক হয়ে উঠেছেন।