বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদ নিয়ে সামাজিক মাধ্যমে গত বছর জোর গুঞ্জন ছড়িয়েছিল। বিষয়টি নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিলেও দম্পতি কোনো মন্তব্য করেননি। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের উপস্থিতি ও কর্মকাণ্ডেই স্পষ্ট হয়েছে বিচ্ছেদের খবর সম্পূর্ণ ভিত্তিহীন।
তবে প্রশ্ন উঠেছিল, কেন প্রায়শই ঐশ্বরিয়াকে মায়ের কাছে থাকতে দেখা যায়? সেই জবাব দিলেন বলিউড পরিচালক প্রহ্লাদ কক্কড়। তিনি ঐশ্বরিয়ার মায়ের প্রতিবেশী হওয়ায় বিষয়টি কাছ থেকে প্রত্যক্ষ করেছেন।
প্রহ্লাদ জানান, প্রতিদিন মেয়ে আরাধ্যাকে স্কুলে নামিয়ে ঐশ্বরিয়া মায়ের কাছে যেতেন এবং ফেরার সময় মেয়েকে নিয়ে ফিরতেন। মায়ের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। বিশেষ করে মায়ের অসুস্থতার কারণে তিনি নিয়মিত খোঁজখবর রাখতেন, যাতে কোনো অবহেলা না হয়।
শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চনের সঙ্গে বনিবনা নিয়ে গুঞ্জন থাকলেও প্রহ্লাদ বলেন, “তাতে কী হয়েছে? ঐশ্বরিয়া এখনো ওই বাড়ির বউ, এখনো তার সংসার বচ্চন পরিবারেই।”
তিনি আরও বলেন- আমি জানতাম বিবাহবিচ্ছেদের খবর মিথ্যা। কারণ আমি জানতাম কেন ঐশ্বরিয়া মায়ের কাছে থাকত। ওর মায়ের অসুস্থতার জন্যই প্রতিদিন যেতো। অভিষেকও মাঝেমধ্যে শাশুড়িকে দেখতে যেতেন। বিচ্ছেদ হলে কি সে যেতো?
পরিচালকের মতে, ঐশ্বরিয়া ও অভিষেকের সংসার টিকে আছে স্বাভাবিকভাবেই। মায়ের অসুস্থতার কারণে সময় দেওয়াই মূল কারণ, বিচ্ছেদ নয়। তাই এসব গুজবকে তিনি কখনো গুরুত্ব দেননি।